ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সপ্তাহে ৩দিন গেম খেলার অনুমতি চীনের শিশুদের

    সপ্তাহে ৩দিন গেম খেলার অনুমতি চীনের শিশুদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিশুদের অনলাইন গেমের আসক্তি কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। ১৮ বছরের কম বয়সীদের সপ্তাহে তিন ঘণ্টার বেশি ভিডিও গেম খেলা নিষিদ্ধ করেছে দেশটি। 

    অনলাইন গেম আসক্তির পর্যায়ে চলে যাওয়ায় এর লাগাম টেনে ধরতে কঠোর সামাজিক হস্তক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চীনের ভিডিও গেম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে।  শিশুদের সপ্তাহে তিনদিন সর্বোচ্চ এক ঘণ্টা করে ভিডিও গেম খেলার অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

    সপ্তাহে তিনদিন রাত আটটা থেকে নয়টা পর্যন্ত গেম খেলার অনুমতি দেওয়া হবে বলে দেশটির জাতীয় প্রেস ও প্রকাশনা প্রশাসন জানিয়েছে।

    এই সময়ের বাইরে শিশু-কিশোরদের খেলার সুযোগ না দেওয়ার জন্য অনলাইন গেমিং কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী সময়সীমা মানা হচ্ছে কী না দেখার জন্য অনলাইন গেমিং কোম্পানিগুলোর ওপর নজরদারিও বাড়ানো হবে।

    এর আগে চীনের শিশু-কিশোরদের প্রতিদিন ৯০ মিনিট অনলাইনে গেম খেলার অনুমতি দেওয়া হতো। ছুটির দিনে সর্বোচ্চ তিন ঘণ্টা অনলাইন গেম খেলতে পারতো শিশু-কিশোরা। 

    চীনের শিশু-কিশোরদের মধ্যে মাত্রাতিরিক্ত অনলাইন গেম খেলার প্রভাব নিয়েই দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিলেন অনেকে। কয়েকদিন আগেই অনলাইন গেমকে ‘আধ্যাত্মিক আসক্তি’ বলে তকমা দিয়েছিল দেশটির একটি গণমাধ্যম।  এরই ফলশ্রুতিতে এই পদক্ষেপ নিল চীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ