ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পরকীয়ায় লিপ্ত ঘরছাড়া স্বামীকে সংসারে ফেরাল পুলিশ

    পরকীয়ায় লিপ্ত ঘরছাড়া স্বামীকে সংসারে ফেরাল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পর থেকে সুখেই সংসার করছিলো নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক দম্পতি।কিন্তু সন্তান হওয়ার কিছু দিনের মধ্যে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী।একদিন তার স্ত্রী ওই নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই লেগে থাকত ঝগড়া-বিবাদ।একপর্যায়ে স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

    এদিকে স্বামী সংসার ছেড়ে চলে পালিয়ে যাওয়ায় সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েন তার স্ত্রী। দেশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন স্বামীকে। অনেক চেষ্টার পরও স্বামীর সন্ধান না পেয়ে দ্বারস্থ হন পুলিশের।অভিযোগ করেন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে। স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ওই ব্যক্তিকে খোঁজে বের করে সংসারে ফিরিয়ে দেয় পুলিশ।


    সোমবার (৩০ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সোহেল রানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    মো সোহেল রানা বলেন, ওই গৃহবধূ বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সন্তান জন্ম নেয়ার কিছুদিন পর থেকে তার স্বামী অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। একদিন অপরিচিত ওই নারীর সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। এরপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে তার স্বামী স্ত্রী সন্তান রেখে বাড়ি থেকে পালিয়ে যান। প্রায় এক বছর তিনি তার স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। স্বামীর আত্মীয়-স্বজনরাও তাকে কোনো ধরনের সহযোগিতা করেননি।

    তিনি বলেন, সম্প্রতি ওই নারী জানতে পেরেছেন, তার স্বামী রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এরপর তিনি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। তবে এ বিষয়ে তিনি কোনো মামলা করতে চাননি। তিনি চান তার স্বামী সংসারে ফিরে আসুক। তাকে ও তার সন্তানকে নিয়ে সংসার করুক।

    পুলিশ কর্মকর্তা আরও বলেন, গৃহবধূর স্বামীকে খুঁজে বের করে তাকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দিতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলামকে নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে গৃহবধূকে জানানো হয়, তিনি অভিযোগ করলে তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। কিন্তু তিনি তাতে রাজি হননি। তার ইচ্ছা অনুযায়ী স্বামীকে খুঁজে বের করে সংসারে ফিরিয়ে দেয় পুলিশ। সংসার রক্ষা করতে স্বাভাবিক আইনি প্রক্রিয়া অবলম্বনের পাশাপাশি উভয় পক্ষকে প্রয়োজনীয় কাউন্সিলিংও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ