ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শোক দিবসের আলোচনা সভায় আ.লীগের দু’পক্ষে গোলাগুলি

    শোক দিবসের আলোচনা সভায় আ.লীগের দু’পক্ষে গোলাগুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে চন্দনাইশে শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কর্মসূচিতে প্রতিপক্ষের হামলা-গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

    সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মহাসড়ক দুঘণ্টা বন্ধ থাকার পর পুণরায় চালু হয়েছে।


    চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, একটি সভায় দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শোকসভায় ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক বক্তব্য দিতে উঠলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই গ্রুপ মারামারিতে জড়ায়। সভা শেষ হওয়ার পর গুলিতে তিন চার জন আহত হন। আমি শহরে চলে যাচ্ছি। এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ