ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ের দাওয়াতে না আসায় অতিথিদের জরিমানা!

    বিয়ের দাওয়াতে না আসায় অতিথিদের জরিমানা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের শিকাগোর এক সদ্যবিবাহিত দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে না আসা অতিথিদের ২৪০ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করে জরিমানা করেছেন। আসার কথা দিয়েও জ্যামাইকায় তাদের জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিংয়ে না আসায় এভাবে ক্ষোভ প্রকাশ করল নবদম্পতি। অতিথিদের কাছে পাঠানো বিলের কারণ হিসাবে বলা হয়, ‘নো কল, নো শো’। অর্থাৎ তারা যে দাওয়াতে আসবেন না, সেটি তারা ফোন করে জানানোর প্রয়োজনও বোধ করেননি। 

    চলতি সপ্তাহেই ‘হাফ পোস্ট’-এর সিনিয়র ফ্রন্ট পেজ সম্পাদক, ফিলিপ লুইস সেই বিলের ছবি তুলে টুইটারে পোস্ট করেন। ছবিটি ইতোমধ্যে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। 

    দ্য নিউইয়র্ক পোস্ট এরই মধ্যে নবদম্পতিকে খুঁজে বের করেছে। বিলের প্রেরক সেই যুগলের নাম ডগ সিমন্স ও ডেড্রা ম্যাকগি। তারা দুজনেই শিকাগোর বাসিন্দা। সিমন্স মূলত বিলটি তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন; সঙ্গে হ্যাশট্যাগ ছিল ‘পেটি পোস্ট’। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ