ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প
  • গৌরনদীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

     গৌরনদীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ইউনিটি ফর ইকুয়ালিটি’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার সকালে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিটি ফর ইকুয়ালিটি বাংলাদেশ চ্যাপ্টার মোহাম্মদ ফিরোজ শাহ সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান নেইল ত্রিভেদী।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা একাডেমী সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক মসম আরিফ, সাংবাদিক খায়রুল ইসলাম। 

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মূনাল কান্তি কবিরাজ, বিমল চন্দ্র বাড়ৈ, বিপ্লব চক্রবর্তী, সাহানা আক্তার, প্রবীর কুমার সাহা, রতন চন্দ্র বাড়ৈ। শেষে ৪২ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে প্রতিজনকে স্কুল ড্রেস, বাধাই খাতা ৮টি, কলম ১২টি ও কলম বক্স বিতরণ করা হয়।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ