ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায়

    ভারতের ডিএমকে বিধায়কের ছেলেসহ নিহত ১৮

    ভারতের ডিএমকে বিধায়কের ছেলেসহ নিহত ১৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বেঙ্গালুরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তামিলনাড়ুর হোসুর কেন্দ্রের ‘দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম’ (ডিএমকে) বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগরের। ওই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাগরের স্ত্রী বিন্দুসহ আরও ৬ (ছয়) জনের। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

    সোমবার দিবাগত রাত ১.৪৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কোরামাঙ্গালায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রবল গতিতে ছুটছিল করুণাদের বহনকারী একটি অডি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে একসময় সেটি প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এরপর একটি দেওয়ালে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন নারীসহ মৃত্যু হয় ৬ জনের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের সকলেরই বয়স ছিল ২০-৩০ এর মধ্যে। দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল বলেও জানা গেছে।  

    বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) বি.রবিকান্তে গৌড়া জানান ‘দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে থাকা কেউ সিট বেল্ট বাঁধেননি ফলে এয়ার ব্যাগগুলিও যথাসময়ে খোলেনি।’
    দুর্ঘটনার পর ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ট্রাফিক পুলিশের সদস্যরা এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলেও জানান পুলিশ কর্মকর্তা।  

    অন্যদিকে রাজস্থানের নাগৌরে একটি ট্রাক ও ক্রজারের সাথে মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের, বাকীদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় আর ৭ জন বিকানির নোখা হাসপাতালে ভর্তি। এই দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ