ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প
  • সংবাদ সম্মেলনে অভিযোগ

    স্বামীকে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা চেষ্টা

    স্বামীকে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে যৌতুক না দেয়া এবং স্বামীকে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় এক গৃহবধূকে নির্যাতন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী ও ভাসুরসহ ৬ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

    এই মামলার বিচার দাবিতে তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকির বাড়ি রোডের একটি সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী গৃহবধূর বাড়ি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদারহাট গ্রামে। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দাবীকৃত যৌতুক না দেয়া এবং স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় গত ১০ আগস্ট তাকে (নাজমুন্নাহার) নির্যাতন করে স্বামী সোহেল রানা, ভাসুর আতিকুর রহমান জাকির ও মাহমুদুল বাদশা, বাদশার স্ত্রী লায়লা বেগম এবং শাশুড়িসহ অন্যরা। এক পর্যায়ে তার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া তারা। এ সময় বড় ছেলে সাফিনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 
    এ ঘটনায় গত ১৮ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী ও ভাসুর সহ ৬ আসামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন নাজমুন্নাহার। এই মামলায় অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ