ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মার্কিন সামরিক কপ্টার দিয়ে তালেবানের মহড়া

    মার্কিন সামরিক কপ্টার দিয়ে তালেবানের মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সৈন্যরা কাবুল বিমানবন্দর ছাড়ার পর এর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের কান্দাহার শহরে মার্কিন সামরিক হেলিকপ্টারে চড়ে মহড়া দিচ্ছে তালেবান যোদ্ধারা।  

    মঙ্গলবার কয়েকজন সাংবাদিক ও তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে।  তাতে দেখা গেছে এক ব্যক্তি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন।   

    সোমবার মধ্য রাতে আফগানিস্তান ত্যাগ মার্কিন সেনারা। সেই সময় কাবুল থেকে সর্বশেষ এক মার্কিন সেনা চলে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়।  

    এদিকে টুইটারে তালিব টাইমস একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে। তবে সেখানে কে ঝুলে ছিল তার বিস্তারিত জানানো হয়নি।  

    এক টুইটে বলা হয়, আমাদের বিমান বাহিনী! এই মুহূর্তে ইসলামিক আমিরাত বিমান বাহিনী কান্দাহার শহরে উড়ছে এবং শহরে মহড়া দিচ্ছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ