ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • আগৈলঝাড়ায় দুই সন্তানের জনকের লাশ উদ্ধার

    আগৈলঝাড়ায় দুই সন্তানের জনকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রাম থেকে তার লাশ উদ্বার করা হয় । নিহত ঐ উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত লাল মোহন রায়ের (গ্রাম পুলিশ)'র ছেলে স্বরজিত রায় (৪০)। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে লাশ উদ্বারের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

    নিহতের ভাই সমর রায় জানান, আমার বড় ভাই প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে মাছ ধরতে নৌকা নিয়ে জমিতে গিয়েছিল। পাশের বাড়ির ভ্যান চালক জাকির বক্তিয়ার তাকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা স্বরজিত রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সে দুই সন্তানের জনক ছিল। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপপরিদর্শক মনিরুজ্জামান স্বরজিত রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে । কি কারনে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ