ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • পিরোজপুরে নির্যাতন থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

     পিরোজপুরে নির্যাতন থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা সহায়-সম্পত্তি গ্রাস করার চেষ্টায় প্রতিপক্ষের মারপিট নির্যাতন থেকে রেহাই পেতে সাংবাষ সম্মেলন করেছে তার স্ত্রী ইতি সাহা। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ইতি সাহা অভিযোগ করে জানান,  পিরোজপুর শহরের বাজার রোডে তার স্বামীর “সোমা প্রসাধনী” নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে। ঐ ব্যবসা প্রতিষ্ঠানের নামে রূপালী ব্যাংক লিঃ হুলারহাট শাখা থেকে তাকে গ্রান্টার করে তার স্বামী বিপ্লব কুমার সাহা ৬ লক্ষ টাকা লোন নেন। কিন্তু তিনি বিগত ২০২০ইং সালে ১৯ অক্টোবর আকস্মিক মৃত্যু বরণ করেন। তার বিগত ২২ জুলাই দুপুরের দিকে দোকানে বেচাকেনা করার সময় পলাসী সাহা, অসীম সাহা, অনির্বান সাহা ও মিতা সাহা দোকানে হামলা চালায়। এ সময় তাকে  মারপিট ও নির্যাতন করে দোকানের ক্যাশ হতে ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং হামলাকারীরা ঐ দিন দুপুর দেড়টার দিকে রাজারহাটস্থ তার বাসার তালা ভেঙ্গে ভাংচূর ও লুটপাট করে প্রায় অর্ধলক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে। এ ব্যাপারে তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তার স্বামীর আত্মীয়-স্বজনেরা তার স্বামীর দোকানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না এবং তাকে এলাকা ছাড়ার জন্য নানা রকম হুমকি দিচ্ছে।

     সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর শহরের ব্যবসায়ী সিরাজ শেখ, খাদিজা আক্তার, মুক্তা বেগম সহ স্থানীয়রা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ