উজিরপুরে বিনামূল্যে চাষীদের মাঝে মৎস্য খাদ্য উপকরন বিতরণ
বরিশালের উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে মৎস্য চাষীদের মাঝে খাদ্য উপকরন বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৪ টায় উপজেলা মৎস্য অফিসের সামনে ২১ জন চাষীদের মাঝে বিনামূল্যে মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী।
প্রতিজন চাষীর মাঝে ১০ কেজি ফিড, ৩৫ কেজি চুন, ১শত কেজি খৈল বিতরণ করা হয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান মৎস্য চাষীদের মাছ চাষের উৎসাহ প্রদানের জন্য সরকারের প্রনোদনা অংশ হিসেবে মাছের খাবার ফিডসহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়েছে।
এইচেকআর