ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার: গ্রেফতার ৫ 

    মঠবাড়িয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার: গ্রেফতার ৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চোরইকৃত ইজিবাইক উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার নবীনগর এলাকার মামুন মুন্সীর পুত্র রুবেল মুন্সী (১৮), শাখারীকাঠী গ্রামের রিপন হাওলাদারের পুত্র রাহাত হাওলাদার (২০), দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিলুর রহমানের পুত্র সাগর সিকদার (২১), পাশ্ববর্তী ভান্ডারিয়া থানার হরিণপালা গ্রামের ওবায়দুল হক মাতুব্বরের পুত্র সাব্বির মাতুব্বর (২০) ও একই এলাকার আইয়ুব আলী হাওলাদারের পুত্র রনি হাওলাদার (২৫)।  

    থানা সূত্রে জানাগেছে, গত ২১ আগস্ট সন্ধ্যায় পৌর শহরের চারাহাটা মসজিদ সংলগ্ন রাস্তার উপর মুরসালিন নামে এক ইজিবাইক চালক তার গাড়িটি রেখে শহরের মধ্যে কেনাকাটা করতে যায়। 

    এসময় সংঘবদ্ধ চোরচক্র মুরসালিনের গাড়ির লক ভেঙ্গে গাড়িটি নিয়ে যায়। পরে মুরসালিনের মা মর্জিনা বেগম বাদী হয়ে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। 

     মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভান্ডারিয়ার হরিণপালা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করেন।  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ