ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

    টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে টিকটক ভিডিও এবং প্রেম করতে নিষেধ করায় রাইসা আকতার (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্বজনরা জানান, রাইসা আকতার ধুনট উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের ছাবেদ আলীর মেয়ে। সে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাইসা টিকটক ও লাইকিতে আসক্ত হয়ে পড়ে। জনপ্রিয়তা বাড়াতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। 

    লেখাপড়া বাদ দিয়ে সব সময় হাতে মোবাইল ফোন নিয়ে থাকত। এছাড়া এলাকার এক ছেলের প্রেমে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে শাসন করেন। তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। এসব নিয়ে বড়বোনের সঙ্গে তার ঝগড়া হয়। ক্ষোভ ও অভিমানে রাইসা বুধবার বিকালে বাড়ির শয়ন ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। 

    রাতে বাড়ির লোকজন দরজা খুলে ঘরে ঢুকে রাইসাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জহুরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ওই স্কুলছাত্রী লাইকি ও টিকটকে আসক্ত হয়ে পড়েছিল। একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আবার পরিবার থেকে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। এসব কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বাবা ছাবেদ আলী থানায় অপমৃত্যু মামলা করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ