ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিপদে পড়া দুই তরুণীকে উদ্ধারে গিয়ে বিপদে পুলিশ!

    বিপদে পড়া দুই তরুণীকে উদ্ধারে গিয়ে বিপদে পুলিশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের ভিত্তিতে দুই তরুণীকে উদ্ধার করতে গিয়ে বড় বিপদের মুখে পড়েছিল পুলিশ। বুধবার গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে ঘটেছে এ ঘটনা।  

    ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, বুধবার রাত ৮টায় শীতলক্ষ্যা নদীতে চলন্ত নৌযান থেকে এক তরুণী ফোন করে জানান, তিনি এবং আরেকজন তরুণী গাজীপুরের কাপাসিয়া থেকে ৫০/৬০ জনের দলের সঙ্গে একটি পিকনিকের নৌকায় যোগ দেন। তারা পেশাদার নৃত্যশিল্পী, পিকনিকে নৃত্য পরিবেশন করার জন্য অর্থের বিনিময়ে তাদের নিয়ে যাওয়া হয়। পিকনিকে নৃত্য পরিবেশন করার পর রাত হয়ে গেলেও তাদের নামিয়ে দেওয়া হচ্ছিল না এবং পিকনিক দলের বেশ কিছু ছেলে তাদের কুপ্রস্তাব দিচ্ছিল ও ধর্ষণের পরিকল্পনা করছিল।  


    বিষয়টি তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানায় জানিয়ে দেওয়া হয়। এ খবরের ভিত্তিতে কাপাসিয়া থানার একটি দল একটি ছোট নৌযানে ওই দুই তরুণীকে উদ্ধারে গেলে পিকনিক দলের নৌকাটি পুলিশের নৌকায় ধাক্কা দেয়। এতে পুলিশের নৌকাটি ডুবে যায়। আশপাশের অন্য নৌযানের মাঝিরা ডুবে যাওয়া নৌযানের পুলিশ সদস্যদের উদ্ধার করেন। 

    পরে গাজীপুরের কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীর নাকাশিনি ঘাট থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে পিকনিক দলের ১৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় আহত পুলিশ দলের নৌযানের মাঝি এবং এসআই সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ