ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় বসত বাড়ি দখলের চেষ্টা: পুলিশের বাঁধায় পন্ড

    মঠবাড়িয়ায় বসত বাড়ি দখলের চেষ্টা: পুলিশের বাঁধায় পন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রভাবশালী কর্তৃক মোসলোম মীর (৫৫) নামে এক ব্যক্তির বসত বাড়ি জোর পূর্বক দখলের চেষ্টা চালানোর সময় পুলিশের হস্তক্ষেপে পন্ড হয়ে যায়। মোসলেম মীর উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত রহেন আলী মীরের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেম মীর পৈত্রিক সূত্রে পাওয়া জেএল-৩৭, দক্ষিণ মিঠাখালী মৌজার, পিএস ৬৭০ দাগ নং৬৬৪-৬৬ এর ৯৭ শতাংশ জমিতে বসত ঘর তুলে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ওই সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ অভিযোগ তুললে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অনুরোধে মিমাংসা না হওয়া পর্যান্ত মোসলেম মীর ওই বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র বসবাস করেন। 

    এই সুযোগে বৃহস্পতিবার প্রতিপক্ষ মানুসুর মীর ও তার ভাইয়েরা দলবল নিয়ে ওই বাড়ি দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলে সব কিছু পন্ড হয়ে যায়। মানুসুর মীর ওই গ্রামের রত্তন মীরের ছেলে। এব্যপারে মানসুর মীর ওই জমি তার পিতা ক্রয়কৃত সূত্রে দাবী করে বলেন, কাগজ-পত্রে জমি না টিকলে তাদের দাবী নেই। 

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। রাতে উভয় পক্ষ থানায় এসেছিলে তাদের স্থানীয় ভাবে মিমাংসা হবার পরামর্শ দেয়া হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ