ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

বেনাপোল দিয়ে ভারতে পাচারের ৩১ টি পাসপোর্টসহ ৩ জন আটক 

বেনাপোল দিয়ে ভারতে পাচারের ৩১ টি পাসপোর্টসহ ৩ জন আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৩১ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো শার্শা উপজেলার  বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন(৩০),বাগআঁচড়া গ্রামের আঃ রহিমের ছেলে আনিছুর রহমান(৪১)এবং ঝিকরগাছা উপজেলার  শংকরপুর গ্রামের ফাজের আলীর ছেলে আঃ সায়েদ তুষার(৪০)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুল সংখ্যক পাসপোর্ট ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। 

পরে তাদের আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশী করে শাওনের ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, তুষারের ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায়সোপর্দ করা হয়েছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন