ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা

    পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। চলতি মাসেই তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

    শুক্রবার জাতীয় টিভি চ্যানেল ‘এনএইচ’কে এ তথ্য জানিয়েছেন ইয়োশিহিদে সুগা।

    এদিকে, শুধু প্রধানমন্ত্রী পদ থেকে নয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। মাত্র একবছর আগেই শারীরিক অসুস্থতার কারণে দলীয় প্রধানের পদ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তারপরই দায়িত্ব গ্রহণ করেন সুগা। সাধারণ নির্বাচনে জয়ের মাধ্যমে বসেন প্রধানমন্ত্রীর মসনদে। কিন্তু, করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা কমেছে ৩০ শতাংশ।
    বাধার মুখেও টোকিওতে অলিম্পিক আয়োজন করায় তীব্র সমালোচনার মুখে পড়েন সুগা। সবমিলিয়ে শুক্রবার এক জরুরি বৈঠকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ