ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মোটরসাইকেল দুর্ঘটনায় লালমোহনে অষ্টম শ্রেণির ছাত্র নিহত

    মোটরসাইকেল দুর্ঘটনায় লালমোহনে অষ্টম শ্রেণির ছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তুহিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

    শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ফরাসগঞ্জ সড়কের আসলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তুহিন ফরাসগঞ্জ গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের কবির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।

    লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, তুহিন সকালে তার বাবার মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়। বাড়ির কাছে আসলী নামক এলাকায় সে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ