ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • তালেবানের বিরুদ্ধে স্বঘোষিত প্রেসিডেন্টের বিস্ফোরক তথ্য  

    তালেবানের বিরুদ্ধে স্বঘোষিত প্রেসিডেন্টের বিস্ফোরক তথ্য  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাঞ্জশিরে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদ বাহিনীর সংঘর্ষ চলছে। উপত্যকাটির চারপাশে অবস্থান নিয়েছে তালেবান যোদ্ধারা। ইতিমধ্যে আফগানিস্তানের সবগুলো প্রদেশ নিয়ন্ত্রণে নিলেও পাঞ্জশির বিরোধীদের দখলে। এই অবস্থার মধ্যেই আগামীকাল সরকার ঘোষণা করতে যাচ্ছে তালেবান। ঠিক সেই মুহূর্তে তালেবানের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গের অভিযোগ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও স্বঘোষিত প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। 


    শুক্রবার ধারাবাহিক টুইটে তিনি দাবি করেন, তালেবান যোদ্ধারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্গন করছে। তালেবান অপরাধ ও সন্ত্রাস করছে বলে তিনি জাতিসংঘ ও বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেছেন।   

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন আমরুল্লাহ সালেহ।  তিনি অন্য একটি টুইটে বলেন, তালেবান যোদ্ধারা তরুণ সেনাদের পাঞ্জশিরে মাইন পরিষ্কারে যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করছে। মাইন পোঁতা এলাকায় তাদের হাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছে। 

    তবে তার দাবি বিবিসি স্বতন্ত্রভাবে প্রমাণ করতে পারেনি।  

    সালেহ বর্তমানে তালেবান বিরোধী ন্যাশনাল রেসিসটেন্স ফ্রন্টের (এনআরএফ) নেতা আহমেদ মাসুদের বাহিনীর নেতৃত্বে সঙ্গে রয়েছেন। পাঞ্জশিরের কিংবদন্তী কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ।  

    এদিকে এনআরএফ শুক্রবার বলেছে, তারা তালেবানের বিরুদ্ধে ভারি হামলা চালাচ্ছে। কারণ তারা তালেবানের চূড়ান্ত ক্ষমতার বিরুদ্ধে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ