ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • এক বোয়াল মাছের দাম ৫৬ হাজার টাকা!

    এক বোয়াল মাছের দাম ৫৬ হাজার টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শনিবার দুপুরে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। 


    জানা গেছে,  শনিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে কাইয়ুম হালদার যমুনা নদীর হরিরামপুর এলাকায় জাল ফেলে বোয়াল মাছটি ধরেন। শনিবার বেলা ১টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসেন।

    এ সময় ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের  মালিক সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫২ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

    এ বিষয়ে মৎস্য আড়তদার সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি মোবাইলে যোগাযোগ করে বোয়াল মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। এরপর মাছটি তিনি ওই শিল্পপতির ঠিকানায় পৌঁছে দেন।

    তিনি বলেন, পদ্মা-যমুনা নদীর এ ধরনের বড় বড় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে দাম কোনো বিষয় না। অনেক আমলা, শিল্পপতি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি আগে থেকেই এ ধরনের মাছের কথা আমাদের কাছে বলে রাখেন।

    এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা-যমুনা নদীর এই এলাকায় বর্তমানে প্রতিদিনই বড় বড় পাঙ্গাস, বাঘাইড়, কাতল, রুই, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত। আমরা পদ্মা-যমুনা নদীর এই এলাকায় অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ