ঢাকা মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

Motobad news

পরকীয়ায় বাধা দেয়ায় শিক্ষককে গলাকেটে হত্যার চেষ্টা

পরকীয়ায় বাধা দেয়ায় শিক্ষককে গলাকেটে হত্যার চেষ্টা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মালশী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত শাহিনুর ইসলাম স্থানীয় কহেলা রাজাপুর কলেজের শিক্ষক।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, উপজেলার মালশী গ্রামের মুস্তি মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই গ্রামের এক নারীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ দীর্ঘ দিনের। কয়েকদিন আগে শিক্ষক শাহিনুর ইসলাম সাদ্দাম হোসেনের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হন সাদ্দাম। এরই জেরে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে কলেজ শিক্ষক শাহিনুরকে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যাচেষ্টা এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা শাহিনুরকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় শাহিনুরের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন