ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পাকিস্তানের সাথে বৈঠকে তালেবান

    পাকিস্তানের সাথে বৈঠকে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে তালেবানের একটি প্রতিনিধি দল। শুক্রবার দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

    তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়। 

    পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানায়, দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই।  আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ। 

    ধারাবাহিক টুইট বার্তায় সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।

    খবরে বলা হয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ