ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মসজিদের মানতের মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

    মসজিদের মানতের মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ায় ঝাউদিয়া শাহী মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কবির খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন।


    নিহত কবির খান কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজিদপাড়া এলাকার মৃত মান্নান খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার ঝাউদিয়া শাহী মসজিদে চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। সেই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কবির খান নামে এক যুবক নিহন হন। 

    ওসি মুস্তাফিজুর রহমান রতন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    এ বিষয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস বলেন, মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। লাঠির আঘাতে কবির খানের মৃত্যু হয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ