ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে দুই হাসপাতালে ৪ জনের মৃত্যু

    বরিশালে দুই হাসপাতালে ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১০ দশমিক ৩১ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ৩১৫ জন। 

    রোববার (০৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯৭৪ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৭৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ২২২ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১১৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৬০ জন। ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১০৭ জন। 

    ভোলায় নতুন ১০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৮ জন। 

    পিরোজপুরে নতুন একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৭৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন।

    বরগুনায় নতুন ৮ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৫৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৯১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯৫ জন।

    ঝালকাঠিতে নতুন ৬ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬৯ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৭ জন ভর্তি হন। করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ, ৩৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১৩ জন পজিটিভ ও ১০২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    পটুয়াখালী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং দুইজন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। 

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ১৬৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৪ জন এবং সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৯৫ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ