ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পাঞ্জশিরে ৬০০ তালেবান যোদ্ধা নিহত, দাবি রেজিস্টেন্স ফ্রন্টের

    পাঞ্জশিরে ৬০০ তালেবান যোদ্ধা নিহত, দাবি রেজিস্টেন্স ফ্রন্টের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জশিরে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে ইরানের ফার্সনিউজের খবরে বলা হয়েছে।

    খবরে বলা হয়, আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাশ্টি টুইটারে লিখেছেন, আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্টের যোদ্ধারা, যারা তালেবানদের শাসনের বিরোধিতা করে, শনিবার উত্তর আফগান অঞ্চলে প্রায় ৬০০ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।

    রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‌‘আজ সকাল পর্যন্ত পাঞ্জশিরের বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এক হাজারেরও বেশি যোদ্ধাকে হয় বন্দী করা হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে।’ 
    এদিকে তালেবানের একটি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, পাঞ্জশিরে যুদ্ধ অব্যাহত। কিন্তু রাস্তায় ল্যান্ডমাইনের কারণে রাজধানী বাজারাক এবং প্রাদেশিক গভর্নরের প্রাঙ্গণে যাওয়ায় ধীরগতি হচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ