ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশব্যাপী সাঁড়াশি অভিযানে র‌্যাব, টার্গেটে দালালরা

    দেশব্যাপী সাঁড়াশি অভিযানে র‌্যাব, টার্গেটে দালালরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে একযোগে দালাল বিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দেশের ১৫টি ব্যাটালিয়্যান এই অভিযান শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিভিন্ন সরকারি হাসপাতাল ও পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হচ্ছে।

    আজ রোববার (০৫ সেপ্টেম্বর) র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন গনমাধ্যমকে  এতথ্য নিশ্চিত করেছেন।


    তিনি জানান, রাজধানীসহ র‌্যাবের ১৫টি ব্যাটেলিয়ন বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে অভিযান শুরু করেছে। যেখানে দালালের আনাগোনা আছে, সেখানেই চলছে এই অভিযান। সব অভিযান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

    এদিকে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম জানান, আমরা উত্তরা টঙ্গী ও গাজীপুর এলাকায় আমরা দালাল ধরতে অভিযান চালাচ্ছি। এরমধ্যে হাসপাতাল, বিআরটিএ ও পাসপোর্ট অফিস রয়েছে। এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

    র‌্যাব-২ এর সিনিয়র এএসপি শহিদুল ইসলাম জানান, আমরা শ্যামলীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও আগারগাঁয়ের পাসপোর্ট অফিসে অভিযান চালাচ্ছি। বেশ কয়েকজন আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান চালানো হচ্ছে।

    র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ওনার নেতৃত্বেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে।

    র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব জানান, সকাল থেকে কেরানীগঞ্জ বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৫১ জনকে আটক করা হয়েছে।

    এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি হাসপাতাল ও দপ্তরে র‌্যাবের বিশেষ অভিযানের তথ্য পাওয়া যাচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ