ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা

    মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলীপাড়া গ্রামের বাসিন্দা ক্লোজআপ ওয়ান তারকা ও নবগঠিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য শিল্পী সাজু আহমেদের আঘাতে তার মা রাণীজন বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে।

    জানা গেছে, ক্লোজআপ ওয়ান তারকা সাজু আহমেদ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ১৬ লাখ টাকা নেন। তার মা রাণীজন বেওয়া সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে জমি বন্ধক রেখেও পরিবারের টাকা সাজুর হাতে তুলে দেন। মায়ের চিন্তা ছেলে প্রতিষ্ঠিত হলে তাদের সকল বন্ধকী জমি উদ্ধার হবে এবং পরিবারের স্বচ্ছলতা ও শান্তি ফিরে আসবে। কিন্তু সাজু আহমেদ সমাজে প্রতিষ্ঠিত হলেও তার পারিবারিক বন্ধক রাখা জমিগুলো দীর্ঘ সময়েই আর উদ্ধার হয়নি।


    পরবর্তীতে তার মা বিভিন্নভাবে টাকা যোগাড় করে বন্ধকী জমির কিছুটা উদ্ধার করেন। সম্প্রতি সাজু তার পৈত্রিক সম্পত্তির অংশ মায়ের কাছ থেকে বুঝে নিতে চান। এজন্য স্থানীয়রা সম্প্রতি বসে সালিশে সিদ্ধান্ত নেন এক বছরের জন্য সকল জমি তার মায়ের নিয়ন্ত্রণে চাষাবাদ হবে। কিন্তু এরই মধ্যে কয়েকদিন আগে এসে সাজু আসন্ন পান্ডুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালান।নির্বাচনের কারণে বাবার সম্পত্তির জমি বিক্রির কথা মাকে জানালে এতে তার মা অসম্মতি জানান।

    পরে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটিসহ মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার দুপুরে এক পর্যায়ে সাজু তার মাকে কাঠের পিড়া (বসার জন্য কাঠের তৈরি) দিয়ে ঢিল ছুঁড়লে তার মায়ের কপালে অনেকটা ফেটে যান। এরপর এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় সাজুর রানীজন বেওয়াকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

    পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম জানিয়েছেন, দেশের একজন খ্যাতিমান কন্ঠশিল্পী এবং জেলা আওয়ামী লীগের সদস্য হয়ে তার আঘাতে মায়ের রক্তঝরা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

    তিনি আরও বলেন, সাজু এলাকায় নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। যার কাছে নিজের গর্ভধারিনী মা ই নিরাপদ নয় তার কাছ থেকে জনগণ কি সেবা পাবে?

    এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর   জানিয়েছেন, এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ