ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল-পরিবহন ফি মওকুফ

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল-পরিবহন ফি মওকুফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩৩ তম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

    রবিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির  সভায় করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এরইমধ্যে এসব ফি জমা দিয়েছে  তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে  অথবা ফেরত দেওয়া হবে। 

    আবেদনকারী শিক্ষার্থীদের একজন ওবায়দুর রহমান বলেন, করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য প্রক্টর স্যারের মাধ্যমে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছিলাম। আজ অর্থ কমিটির সভায় পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধুবাদ জানাই। 

    উল্লেখ্য, গত ৩১ আগস্ট পরিবহন ফি ও আবাসিক হল ফি মওকুফের জন্য  উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ