ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ 
  • বরিশালে দুই হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৪ দালাল আটক

    বরিশালে দুই হাসপাতাল ও পাসপোর্ট অফিস থেকে ১৪ দালাল আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র‌্যাব-৮।  রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা। 

    এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব। 

    র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ