ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রিমান্ডে পিকে হালদারের দুই বান্ধবী মুখোমুখি

    রিমান্ডে পিকে হালদারের দুই বান্ধবী মুখোমুখি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পিকে)-এর দুই বান্ধবী নাহিদা রুনাই ও সুভ্রা রাণী ঘোষকে রিমান্ডে মুখোমুখি করানো হয়েছে। এসময় তারা অর্থ আত্মসাতে যোগসাজশের দায় নিয়ে পরস্পরকে দোষারোপ করেন।

    মুখোমুখি অবস্থায় দু'জনের ঠেলাঠেলিতে কিছুটা বিব্রতও হন দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তারা।

    ৫ দিনের রিমান্ডের প্রথম দিন রোববার তাদের সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির করা হয়। টানা প্রায় ৩ ঘন্টা পিকে হালদারের বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় তাদের যোগসাজশের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    জিজ্ঞাসাবাদ শেষে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, অর্থ পাচারের মামলায় নাহিদা রুনাই ও সুভ্রা রাণী ঘোষকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জালজালিয়াতির মাধ্যমে গ্রাহকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাদের ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। রিমান্ড শেষে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

    তদন্ত সংশ্লিষ্টরা জানান, ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ওকায়ামা লিমিটেড এর পরিচালক সুভ্রা রানী ঘোষ। এদুটি প্রতিষ্ঠানের মাধ্যমে পিকে হালদারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে। তারা দু'জনই পিকে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে পরিচিত।

    রোববার সকালে তাদের কারাগার থেকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। নাহিদা রুনাইকে পিকের কাগুজে প্রতিষ্ঠান আনান কেমিক্যাল লিমিটেডকে ইন্টারন্যাশনাল লিজিং থেকে  ৭০ কোটি ৮২ লাখ টাকা নিয়ম ভেঙে ঋণ দেওয়ার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

    জবাবে নাহিদা রুনাই জানান, ইন্টারন্যাশনাল লিজিং নামের প্রতিষ্ঠানটি মূলত পিকে হালদারের নিয়ন্ত্রণে ছিল। তার নির্দেশেই কর্মকর্তারা সব কাজ করতেন। অন্যান্যদের মতো তিনিও দায়িত্ব পালন করেছেন। আর ওকায়ামা লিমিটেড এর পরিচালক সুভ্রা রানী ঘোষকে জাল কাগজপত্রে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যা পরবর্তীতে পিকে হালদারের সহযোগিতায় আত্মসাতের অভিযোগ আছে। এসব বিষয়ে জানতে চাইলে এর দায় চাপাতে সুভ্রা ও নাহিদা পরস্পরকে দোষারোপ করেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিকে হালদারের যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১১শ' কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ১৫ টি মামলা করেছে দুদক। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। এর মধ্যে ৮ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

    পিপুলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জল কুমার নন্দির ১৬৪ ধারায় জবানবন্দির সূত্র ধরেই গত ১৬ মার্চ গ্রেফতার হন নাহিদা রুনাই। ৭০ কোটি ৮২ লাখ টাকার ভূয়া ঋণের কাগজপত্র প্রস্তুত করে আত্মসাত্ মামলার আসামি তিনি। আর যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে গত ২২ মার্চ দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই গ্রপ্তোর হন সুভ্রা রাণী ঘোষ। ভূয়া ঋণের মাধ্যমে ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওকায়ামা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সুব্রত দাস ও তার স্ত্রী সুভ্রা রাণী ঘোষসহ ১৯ জনের বিরুদ্ধে ওইদিনই মামলা দায়ের করে দুদক। গ্রপ্তোর হওয়ার পরপরই তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড মঞ্জুরের প্রায় ৫ মাস পর রোববার তাদের প্রথম দিন জিজ্ঞাসাবাদ করা হয়। 

    রিমান্ড জিজ্ঞাসাবাদে ধীরগতি কেন? এতে বিচার প্রক্রিয়ায় কোন প্রভাব পড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সংশ্লিষ্ট ঘটনায় ১৫ টি মামলা করা হয়েছে। মামলার আসামিদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজনের কাছ থেকে পাওয়া তথ্যের লিংক ধরে অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ