ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সন্তানসম্ভবা নারী পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান

    সন্তানসম্ভবা নারী পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহেতে তালেবানের বিরুদ্ধে সন্তানসম্ভবা এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) স্বজনদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নেগার। গতকাল শনিবার ফিরোজকোহেতে পারিবারিক বাসভবনে স্বজনদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

    গত মাসে তালেবানরা কাবুল দখল করার পর থেকেই দেশটিতে নারী নির্যাতনের বিভিন্ন খবর সামনে আসছে। শনিবারের ঘটনায় মন্তব্য জানতে তালেবানের সঙ্গে যোগাযোগ করে বিবিসি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নিহতের স্বজনরা বলেছেন, ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় তালেবান নেতারা।

    তারা আরও জানান, স্থানীয় একটি কারাগারের দায়িত্বে ছিলেন বানু নেগার। তিনি আট মাসের অন্তঃসত্ত্বাও। শনিবার তাদের বাড়িতে তিনজন বন্দুকধারী এসে পরিবারের অন্য সদস্যদের বাঁধে, তারপর সবার সামনে বানুকে গুলি করে হত্যা করা হয়।

    এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা আরবি ভাষায় একে অপরের সঙ্গে কথা বলছিলেন। অবশ্য, আফগান ও তালেবানরা পশতুতে কথা বলে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ