ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ 
  • বরিশাল বিভাগে শনাক্তের তিনগুণ সুস্থ

    বরিশাল বিভাগে শনাক্তের তিনগুণ সুস্থ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভোলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগের অন্য কোনো হাসপাতালে কেউ মারা যায়নি। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৭ দশমিক ৯০ শতাংশ। সুস্থ হয়েছেন ২৯৭ জন। যা ২৪ ঘণ্টায় শনাক্তের প্রায় তিনগুণ।

    সোমবার (০৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮২ জন। এই জেলায় মোট মারা গেছেন ২২২ জন।

    পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১২৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭৫ জন। এই জেলায় মোট মারা গেছেন ১০৭ জন।

    ভোলায় নতুন ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৬১৮ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৯ জন।

    পিরোজপুরে নতুন পাঁচজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৭৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৪১ জন। এই জেলায় মোট মারা গেছেন ৮৩ জন।

    বরগুনায় নতুন আটজন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৬২ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫০২ জন। এই জেলায় মোট মারা গেছেন ৯৫ জন।

    ঝালকাঠিতে নতুন ৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬৮ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৩ জন। এই জেলায় মোট মারা গেছেন ৬৯ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে চারজন ভর্তি হন। হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ, ৩১ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন পজিটিভ ও ৯০ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার  সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ২৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৬৫ জন এবং সুস্থ হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ