ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তার উদ্বোধন 

    মঠবাড়িয়ায় নবনির্মিত রাস্তার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দুটি সড়ক উন্নয়ণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ইউনিয়ন উন্নয়ন কমিটির আয়োজনে বান্ধবপাড়া বাজারে অনুষ্ঠিত এক সভায় দু’টি সড়কের উন্নয়ণমুলক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।  

    এসময় সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ ফারুক হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হলতা গুলিসাখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম বাদল, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুক, সংসদ সদস্যের জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু প্রমুখ। 

    স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি ) অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে টিয়ারখালী বাজার থেকে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার কার্যাদেশ পাবার পর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও ৬৫ লাখ টাকা ব্যয়ে বান্ধবপাড়া বাসস্ট্যান্ড থেকে বুখইতলা পর্যন্ত রাস্তার কার্যাদেশ পাবার পর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ২০১৯-২০ অর্থ বছরে এ রাস্তা দুটির নির্মাণ কাজ শুরু করেন। সস্প্রতি রাস্তা দুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ