ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়িতে ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে এ ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে রাতে থেমে থেমে প্রায় এক ঘণ্টা সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।


আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘণ্টা খানেক থেমে থেমে সংঘর্ষ হয়। এরপর দুই পক্ষ যার যার হলে চলে যায়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ