ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • বৈরী আবহাওয়াকে উপেক্ষা কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের উল্লাস

    বৈরী আবহাওয়াকে উপেক্ষা কুয়াকাটায় উত্তাল ঢেউয়ে পর্যটকদের উল্লাস
    বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা/ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই কুয়াকাটা সৈকতে উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা। আকাশ মেঘাচ্ছন্ন, দমকা হাওয়া ও মাঝেমধ্যে মুষলধারে বৃষ্টি হলেও দর্শনার্থীদের উৎসাহে ভাটা পড়েনি।

    সৈকতজুড়ে দেখা গেছে ভিন্ন চিত্র। কেউ ঢেউয়ের সঙ্গে খেলায় মগ্ন, কেউ হাঁটছেন সৈকতে। আবার তরুণদের অনেকেই ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। প্রতিকূল আবহাওয়ায় পর্যটক সংখ্যা তুলনামূলক কম হলেও যারা এসেছেন, তারা এ ভিন্ন অভিজ্ঞতাকে উপভোগ করছেন।

    পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে সতর্কবার্তা দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।

    ঢাকা থেকে আসা পর্যটক মিলন হোসেন বলেন, ‌আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে এসেছি। সত্যি বলতে আবহাওয়া খারাপ থাকলেও সমুদ্রের এই রূপটা একেবারেই আলাদা ও আকর্ষণীয়। কালো মেঘ, দমকা হাওয়া আর উত্তাল ঢেউ—সব মিলিয়ে এক ধরনের রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে।

    খুলনা থেকে আসা রিজিয়া বলেন, আমরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছি। আবহাওয়া খারাপ হলেও প্রোগ্রাম বাতিল করিনি। বরং এই সময়টায় কুয়াকাটার সৌন্দর্য অন্যরকম লাগে। ভিড় কম থাকায় খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছি, ছবি তুলতে পারছি। বন্ধুদের সঙ্গে সময়টাও বেশ উপভোগ্য হচ্ছে।

    মোংলা থেকে এসেছেন শামীম হোসেন। তিনি বলেন, ঝোড়ো হাওয়া আর বড় বড় ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে সমুদ্র দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। এই পরিবেশে এক ধরনের উত্তেজনা কাজ করে, যা সাধারণ সময়ে পাওয়া যায় না।

    ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন রাজু বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকদের আগমন অব্যাহত রয়েছে। অনেকেই ভিন্ন অভিজ্ঞতার জন্য এমন সময় বেছে নেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

    তিনি বলেন, বৈরী আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ