ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • মিয়ানমার ভূমিতে ব্যাপক গোলাগুলি, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক

    মিয়ানমার ভূমিতে ব্যাপক গোলাগুলি, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

    ২৯ এপ্রিল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    সূত্রে জানা যায়, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০ থেকে উত্তর-পূর্ব দিকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে মিয়ানমারের ‘চাকমা কাটা’ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) এবং অপর সশস্ত্র গোষ্ঠী এআরএ সদস্যরা। সংঘর্ষ চলাকালে দুপক্ষের মধ্যে অন্তত শতাধিক রাউন্ড গুলি বিনিময়ে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    এ ব্যাপারে উখিয়ার বালুখালী গ্রামের বাসিন্দা আবুল কাশেম বলেন, মঙ্গলবার রাতে হঠাৎ মিয়ানমারের অভ্যন্তরের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছি। রাতে আর ঘুমাতে পারেনি। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।

    উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। স্থানীয় বাসিন্দাদের সর্তক থাকতে বলেছি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি হয়েছে। তবে আমরা সীমান্ত এলাকায় সর্তক অবস্থায় আছি।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ