ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুরে ভুয়া হোমিও চিকিৎসককে কারাদণ্ড, জরিমানা অর্ধলাখ

    পিরোজপুরে ভুয়া হোমিও চিকিৎসককে কারাদণ্ড, জরিমানা অর্ধলাখ
    গ্রেফতার এম এ আকবর ও তার সহযোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের জিয়ানগরে একজন ভুয়া হোমিও চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    অভিযান পরিচালনা করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান।

    গ্রেফতার ব্যক্তির নাম এম এ আকবর (৩৭)। তিনি চিকিৎসক না হয়েও বেশ কিছুদিন ধরে চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান বলেন, এম এ আকবর দীর্ঘদিন ধরে বৈধ সনদ ছাড়াই হোমিও চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ