ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায় ৮৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ৮৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. আরিফ হাওলাদার (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধানীসাফা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৃত আনেচ হাওলাদারের ছেলে। 

    থানা সূত্রে জানাগেছে, রোববার দুপুরে ক্রেতা সেজে ধানীসাফা এলাকা থেকে কৌশলে আরিফ হাওলাদারকে গ্রেপ্তার করে থানার পরিদর্শক (তদন্ত) মো. আ. হক ।  এসময় তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

     মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরণ করা হয়েছে ।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ