ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা
  • আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । রোববার রাত ৯টায়  উপজেলার স্বরবাড়ি গ্রামের বৈষ্ণব হালদারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সরোয়ার সরদার গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মৃত. তৈয়ব আলী সরদারের ছেলে ও সুদিন বৈদ্য আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের মধু বৈদ্যের ছেলে । 

    অভিযান পরিচালনাকারি এসআই মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন । থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯ টার দিকে ৯টায়  উপজেলার স্বরবাড়ি গ্রামের বৈষ্ণব হালদারের বাড়ির সামনে অভিযান চালানো হয় । এসময়  মাদক ব্যবসায়ী সরোয়ার সরদার এবং সুদিন বৈদ্যকে গ্রেফতার করা হয় । পরে তাদের কাছ থেকে  ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

     রাতেই আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।  সোমবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই মো. আলী হোসেন । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ