ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বরিশালে গ্রেফতারকৃত আ’লীগ নেত্রী সুমিসহ দুইজনকে কারাগারে প্রেরণ বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা
  • পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন জেলে 

    পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন জেলে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় সদর উপজেলার ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

    সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন । 

    মামলায় বাদী পক্ষের আইনজীবী মো. আল-আমিন হাওলাদার  জানিয়েছেন, দ্রুত বিচার আইনে ছোটবিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. শহীদ গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। দুটি মামলায় অভিযুক্ত আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিল। সোমবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আসামিদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

    তিনি  আরও জানিয়েছেন, দ্রুত বিচার আইনের মামলায় ( ১৬০/২১) ১৬ জনকে আসামি করা হয়েছে এবং তাদের মধ্যে ১৪ জনকে অপর একটি মামলায় আসামি করা হয়।

    চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে ছোটবিঘাই এলাকার মাটিভাঙ্গায় গাজী পরিবারের মালিকানাধীন একটি ইট ভাটায় হামলা চালিয়ে ট্রাক্টর পুড়িয়ে দেয়া, ভাটার হাওয়া মেশিনে অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে যাওয়া, ভাটার একটি ট্রাক্টর থেকে মেশিন খুলে নেয়াসহ কয়েক লাখ কাঁচা ইট নষ্ট করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ