ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

    ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি সরকারি কলেজের টয়লেট থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটিকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সমাজসেবা কার্যালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে দেখভাল করছে।


    খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা জানান, কোন গর্ভবতী মা শিশুকে টয়লেটের কমডে প্রসব করে রেখে চলে যান। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছে বলে জানান চিকিৎসকরা।

    খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা: রিপল বাপ্পি চাকমা বলেন, শিশুটি ভালো আছে বলা যায়। তারপরও হাসপাতালে ভর্তি রেখে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

    হাসপাতাল সমাজসেবা অফিসার নাজমুল হাসান জানান, শিশুটির চিকিৎসাসহ সব ধরনের প্রয়োজন পূরণের জন্য কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছেন। আমরা সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি। খাগড়াছড়ি প্রবেশন অফিসার প্রীতি বিজয় চাকমা বলেন, যেহেতু শিশুটির কেউ নেই তাই অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া আছে। আমরা সে সব ধাপ অনুসরণ করে শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ