ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইসরায়েলি কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি

    ইসরায়েলি কারাগার থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুরঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে গেছেন ৬ ফিলিস্তিনি বন্দী। স্থানীয় সময় গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

    কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া। সেখান থেকেই ওই ছয় ফিলিস্তিনি সুড়ঙ্গ খুঁড়ে রবিবার দিবাগত রাত ৩টার দিকে পালিয়েছেন।

    ধারণা করা হচ্ছে- গত কয়েক মাস ধরে সুরঙ্গ খুঁড়েছিলেন তারা। কারাগারের যে সেলটিতে অবস্থান করছিলেন, সেখানেই গোপন সুরঙ্গটি পাওয়া গেছে। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে এবং সুরঙ্গের মাথাও ঠিক সেখানে গিয়ে ঠেকেছে।

    কর্মকর্তারা বলছেন, কারাগারের বাইরে কৃষি মাঠগুলোতে কৃষকরা কাজ করছিলেন। তারাই প্রথমে বন্দিদের পালিয়ে যাওয়ার এই দৃশ্য দেখেন এবং কর্তৃপক্ষকে জানান।


    বন্দীদের মধ্যে একজন ফিলিস্তিনের আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডসের সাবেক প্রধান জাকারিয়া জুবেইদি। তিনি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা।

    এদিকে, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন কারাগারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ