ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সারাদেশে র‍্যাবের ভেজালবিরোধী সাঁড়াশি অভিযান

    সারাদেশে র‍্যাবের ভেজালবিরোধী সাঁড়াশি অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অভিযোগে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করছে।

    বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এতে করে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়। স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায়। এজন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র‍্যাব।

    একই দফতরের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাজধানীর শ্যামপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ, উত্তরখান, খিলগাঁওসহ বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ