ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দেশপ্রেম ও আদর্শবাদী নেতা শেখ হাসিনা: পংকজ নাথ এমপি 

    দেশপ্রেম ও আদর্শবাদী নেতা শেখ হাসিনা: পংকজ নাথ এমপি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৮ সেপ্টেম্বর ৭৫ বছরে পা রাখবেন  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা  শেখ হাসিনা। দেশরত্ন শেখ হাসিনার জন্মোৎসব পালনের জন্য ৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল-৪ হিজলা-মেহেন্দিগঞ্জে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন সংসদ সদস্য পংকজ নাথ। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জয়নগর ইউনিয়নে ৭৫ টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপেনের মধ্যে দিয়ে কর্মসূচীর শুভ সূচনা করেন তিনি । 

    এসময় এমপি   তার বক্তব্যে বলেন, পিতার মতোই অসীম সাহসী, দেশপ্রেম ও আদর্শবাদী নেতা শেখ হাসিনা। করোনা ভাইরাস সংক্রমণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্থ নিন্মআয়ের  মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত কোটি  টাকার ৫ টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। পরে তিনি  জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ ও গণটিকা কার্যক্রম পরিদর্শণ করেন। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার, মিজানুর রহমান নেহাল, আবদুল জলিল, কাজী শহীদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

     

     

    সঞ্জয় গুহ/ এইচকেআর 

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ