ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শিক্ষার্থীদের বরণের অপেক্ষায় বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠান

    শিক্ষার্থীদের বরণের অপেক্ষায় বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি কারণে দীর্ঘ দুই বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ মহামারিতে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে।


    শিক্ষার সব কার্যক্রম আজ স্থবির। যেসব শিক্ষার্থী বরিশাল শহরে পড়াশোনা করতো, তারা শুধু পড়াশোনার সঙ্গেই জড়িত ছিল না, তারা টিউশনি করাতো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসব শিক্ষার্থীর অর্থের উৎস বন্ধ হয়ে গেছে। চলমান মহামারি সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।  


    দীর্ঘদিন বন্ধের পর স্কুল খুলবে, এই খবরে খুশিতে আত্মহারা কোমলমতি শিশুরা। তারা স্কুলের যাবে, নতুন বই পড়বে। নতুন বন্ধু-বান্ধবী হবে। স্কুলের প্রতিটি ক্লাসে দেখা যাবে তাদের হৈ-চৈ ও আড্ডা। দীর্ঘদিন পর স্কুলমাঠগুলো পূর্ণতা পাবে তাদের পায়ের ছোঁয়ায়। আবারও মুখরিত হবে দেশের শিক্ষাঙ্গনগুলো। 

    সরকার ঘোষণা দেওয়ার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি ক্লাসের টেবিলের কোনায় কোনায় পরিষ্কার-পরিছন্নতার কাজে লেগে গেছেন। আর মাত্র চারদিন বাকি, এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, কর্মকতা-কর্মচারীদের যেন দম ফেলার সময় নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে নিচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ।

    বরিশালের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখায় যায় তাদের ব্যস্ততা। কেউ স্কুলের প্রতিটি কোনায় কোনায় জীবাণুনাশক ছিটাচ্ছেন। আবার কেউ কেউ শিশুদের খেলনাগুলোতে ধুলোবালি পরিষ্কার করছেন। পুরো ক্লাসরুমকে ঘষে ঘষে পরিষ্কার করছেন পরিছন্নকর্মীরা। ইলেক্ট্রিশিয়ান দিয়ে প্রতিটি ক্লাসরুমের বাতি ও ফ্যানগুলোকে চেক করাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

    বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল হোসেন বলেন, দুটি বছর চলে গেল, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দেখি না। মন হাঁসফাঁস করছে। তাই স্কুল শুরু প্রথম দিন শিক্ষার্থীদের আমরা করতালির দিয়ে বরণ করে নেবো। মাস্ক ও হ্যান্ড স্যানিটারাইজের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ঘন ঘন হাত ধোয়ার ব্যবস্থা করবো। আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা  হউক, সেটা আমরা চাইবো না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ