ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  •  নোয়াখালীতে জেলা জামায়াতের আমিরসহ আটক ৩  

     নোয়াখালীতে জেলা জামায়াতের আমিরসহ আটক ৩  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে জামায়েত ইসলামের নেতাকর্মী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা  সৃষ্টি করায় জামায়াত ইসলামীর ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

    আটককৃতরা হলে, জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০),জেলা জামায়াতের সাহিত্য সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরপে মহল (৪৫),জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

    বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

    স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ ১০ জনকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালীর চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। ওই বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাড়ি মসজিদ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, চেীমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো.সুমন। পরে খবর পেয়ে বুধবার ভোর রাতে পুলিশ তাদের একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

     বেগমগঞ্জ মডেল থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন জানান, গতকাল চৌমুহনী বাজার এলাকায় বাংলাদেশ জামায়েত ইসলামী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা  সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৪০জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে ।  ​অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ

     

     

    গিয়াস উদ্দিন /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ