ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে হিজলায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

    প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে হিজলায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ অক্টোবর ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে হিজলায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা  হয়েছে । বুধবার দুপুরে  উপজেলার গৌরব্দী ইউনিয়নে শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের  অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র এ প্রদর্শনীর আয়োজন করেন সাংসদ পংকজ নাথ।  আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল এলজিইডি'র  নির্বাহী প্রকৌশলী  শরীফ মো. জামাল উদ্দিন ।   

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার জনতার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। 

     

     

     

    সঞ্জয় গুহ /এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ