ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • টান টান উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, কুশপুত্তলিকা দাহ

    মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার ঘটনায় মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে অভিযুক্ত করে মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মিছিলটি বের করে। 

    পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পৌর আওযামীলীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির আহমেদ মাতুব্বর, বাবু শরীফ, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা তৌহিদ সোহেল, সিপন হাওলাদার, শাহ আলম সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মৃধা, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হেলাল, আবু ইউসুফ রায়হান, মাহাবুবুর রহমান আকাশ, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।

    বক্তারা ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের আখ্যা দিয়ে করে তাকে দল থেকে বহিস্কারের দাবি জানায়। এসময় বায়জিদ আহমেদ খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

    এদিকে মঠবাড়িয়া পৌর শহরের টান টান উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পৌর শহরে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ