ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাকলায়েন-পরীমনির সম্পর্ক উন্মোচনে কারাগারে যাবে তদন্ত কমিটি

    সাকলায়েন-পরীমনির সম্পর্ক উন্মোচনে কারাগারে যাবে তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েন শিথিল ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্কের রহস্য উন্মোচন করতে কারাগারে যাবে তদন্ত কমিটি। কারাগারে রয়েছেন কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কথিত মামা আশরাফুল ইসলাম দীপু। তাদের জবানবন্দি নিতে কারাগারে যাবে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি।

    এরইমধ্যে দুদফা সময় বাড়ানোর পর কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।

    গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। 

    তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার গণমাধ্যমকে বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ