ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন 

    ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে 'অক্সিজেন এক্সপ্রেসে' করে ২০০ মেট্রিক টন অক্সিজেন এলো বেনাপোল বন্দরে। বেনাপোল বন্দর দিয়ে আজ বুধবার দুপুরে ভারত থেকে ১৫ তম চালানে আমদানি হয়ে এসছে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। 

    ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অক্সিজেন বহনকারী একটি বিশেষ ট্রেন বেনাপোল বন্দরের রেল স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটিতে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) রয়েছে।

    কাস্টমস সূত্র জানায়, ১৫ বারে রেলযোগে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় তিন হাজার ১৬ মেট্রিক টন তরল অক্সিজেন। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তের উদ্দেশে ছেড়ে গেছে বিকেলে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথে ফিরে যাবে ভারতে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।

    রেলের পাশাপাশি সড়ক পথেও ট্যাংকারে করে আমদানি হচ্ছে অক্সিজেন।  গত ২১ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যšত সড়ক পথে আমদানি হয়েছে ৭ হাজার ২৩২ মেট্রিক টন অক্সিজেন।

    বেনাপোল বন্দরের উপ পরিচালক আ: জলিল জানান, গত এপ্রিল মাসে ভারতে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় চিকিৎসা খাতে দেখা দেয় অক্সিজেন সংকট। ফলে ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসায় ২১ জুন থেকে তারা আবারও অক্সিজেন রফতানির অনুমতি দেয় বাংলাদেশে।

    বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজজামান জানান,দেশে অক্সিজেনের চাহিদা বেড়েযাওয়ায় ২৪ জুলাই থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ আজ ৮ সেপ্টেম্বর ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে ভারতে থেকে । ১৫ টি চালানে লিন্ডে বাংলাদেশ নামে আমদানিকারক ৩ হাজার ১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। 

    বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। আমদানিকারক সরকারী রাজস্ব পরিশোধের পর আজই সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। 
    মহসিন মিলন /এমবি
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ